ঢাকাMonday , 10 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

admin ঢাকা
আপডেট: 10 May 2021, 00:44

শেখ শাওন আহমেদ সোহাগ: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টার দিকে উপজেলার নলতা এলাকায়। নিহত ওই গৃহবধূ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী ও সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের সুভাষ দাসের মেয়ে।

সূত্র জানান, ওই গৃহবধূ তার স্বামী নিমাই দাস (৩২) বড় ছেলে আশিক দাস (০৫) এবং ছোট ছেলে ১৬ মাস বয়সী আবির দাসকে সাথে নিয়ে স্বামীর মোটর সাইকেলযোগে বিষ্ণুপুর শ্বশুর বাড়ি থেকে আলীপুর বাবার বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে কালিগঞ্জের নলতা প্যারামেডিকেল এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ওই সময়ে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ পিকআপের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

এছাড়া গৃহবধূর স্বামী নিমাই দাস, বড় ছেলে আশিক দাস ও ছোট ছেলে আবির দাস গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করে। তবে ঘাতক পিক-আপটিকে আটক করা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *