ঢাকাSunday , 9 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি রবির চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 May 2021, 21:56

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের অনুকূলে মঞ্জুরীকৃত সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় সদর উপজেলার ২৯ জনের মাঝে করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের অনুকূলে মঞ্জুরীকৃত সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৩ হাজার ৫শ’ টাকার চেক প্রদান করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *