ঢাকাFriday , 7 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2021, 21:55

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিদিনের ন্যায় ২৪ রমজানে সাতরা সদরের ফি ইউনিয়নের ২টি এতিমখানার এতিম শিশু এবং রাস্তার অসহায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (০৭ মে) ২৪ রমজান বিকালে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী কাছারী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও জোড়দিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি সদরের ২টি এতিমখানার রোজাদার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন এবং জোড়দিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন।

এছাড়াও পথে পথে ঘুরে অসহায় পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করেন এমপি রবি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জোড়দিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানসহ ফিংড়ী কাছারী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও জোড়দিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *