ঢাকাSunday , 2 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশু ও অসহায় পথচারীদের ইফতার করালেন এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 May 2021, 20:42

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানে প্রতিদিনের ন্যায় সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এবং বল্লী আমতলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশু এবং অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (০২ মে) ১৮-ই রমজান বিকালে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এবং বল্লী আমতলা মাদ্রাসা ও এতিমখানায় যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন। এছাড়াও তিনি সড়কে অসহায় পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করেন এমপি রবি। এসময় এমপি রবি বলেন, এতিম শিশুরা আল্লাহর কাছে খুবই প্রিয় এবং আমাদের মহানবী (সাঃ) এতিমদের খুবই ভালবাসতেন। তাই করোনাকালীন সময়ে আমি ইফতার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি এই পবিত্র রমজানে এতিম শিশু ও অসহায় পথচারীদের ইফতার করাতে পেরে খুবই খুশি এবং তৃপ্তি পেয়েছি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, সদর পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর কোষাধ্যক্ষ আবু দাউদ, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াসহ আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এবং বল্লী আমতলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *