ঢাকাSaturday , 17 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় কর্মসৃজন কর্মসূচির কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 April 2021, 21:06

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে শ্রীউলা ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বুড়াখারাটি জামে মসজিদের পুকুর খনন কাজের উদ্বোধনের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের ২য় পর্যায়ের কাজের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এ সময় ইউপি সদস্য আক্তার হোসেন, ইয়াসিন আলী, জি এম জালাল উদ্দীন, ইউপি সদস্যা তহমিনা জোয়ার্দার, আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি অর্থ-বছরে শ্রীউলায় অনেকগুলো প্রকল্পের কাজ হবে। কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা ভোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *