ঢাকাWednesday , 10 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ

admin ঢাকা
আপডেট: 10 March 2021, 21:18

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে চৌগাছা, বাগেরহাট, বাঘারপাড়া, জীবন নগর এবং আলমডাঙ্গা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকারের পরিচালক সৈয়দ রবিউল আলম। শপথ গ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান, ৪,৫ ও ৬ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনীমা রানী মন্ডল এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর রাবেয়া পারভিন।
পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখি, সমৃদ্ধি ও সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক ভাবে কাজ করার আহŸান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ জনগণের সুখে, দুঃখে তাদের পাশে থাকতে হবে। মানুষের কল্যাণে মেয়র ও কাউন্সিলরসহ সকলে মিলেমিশে কাজ করতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কাজ থেকে জন প্রতিনিধিদের দূরে থাকতে হবে। সততার সাথে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *