ঢাকাFriday , 19 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া আরো এক শ্রমিকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 February 2021, 22:12

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুড়িকাহনিয়ায় কপোতাক্ষ নদী থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার-কর্মীরা। মরদেহটি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে শফিকুল ইসলাম (৪৪) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা। শুক্রবার (১৯ ফেব্রæয়ারি) দুপুর দেড়টার দিকে কুড়িকাহনিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে কপোতাক্ষ নদে ভাসতে দেখে ফায়ার সার্ভিসের উদ্ধার-কর্মীরা মরদেহ উদ্ধার করে। এনিয়ে প্রতাপনগরের কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি-বাঁধে কাজ করতে গিয়ে টলার ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনকে উদ্ধার করা হল। এর আগে বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের মঞ্জিল গাজীর ছেলে বাবর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও ট্রলার ডুবিতে একই সাথে নিখোঁজ হওয়া শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মানিক মোড়লের ছেলে আবদুল আজিজকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *