ঢাকাSaturday , 6 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে প্রেস ব্রিফিং

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 February 2021, 20:54

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রæয়ারি) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, ৭ ফেব্রæয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড টিকাদান কার্যক্রম শুরু হবে। সরকারি নির্দেশনা মোতাবেক অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ১৮ হতে ৬৫ বয়সের ব্যক্তিরা টিকা নিতে পারবেন। প্রথম পর্যায়ের ভ্যাকসিন টিকার মেয়াদ আগামী ১৬ এপ্রিল ২০২১ শেষ হবে। প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার (৩ দিন) উপজেলা পরিষদ কমপ্লেক্স (নতুন ভবন) ২য় তলায় টিকাদান কার্যক্রম চলবে। শ্যামনগরে ৯ হাজার ৬শ’ ডোজ ভ্যাকসিন বরাদ্দ হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে ২ বার টিকাদান করা হবে, নির্ধারিত দিনগুলোতে দৈনিক ৩০০ ব্যক্তিরা টিকা পাবেন, টিকা প্রদানকৃত ব্যক্তিদের আধা ঘণ্টা বিশ্রামের পরেও স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে যারা ভ্যাকসিন পাবেন তাদের সরকার নির্ধারিত ব্যক্তিদের তালিকা জানানো হয় এবং তাদের কে অনলাইনে রেজি. করার পরামর্শ দেওয়া হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল, সেক্রেটারি জাহিদ সুমন, সাবেক সভাপতি জি এম আকবর কবীর, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পী, রনজিৎ বর্মন, সরদার সিদ্দীক, তপন কুমার বিশ্বাস, এম কামরুজ্জামান ও মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *