ঢাকাTuesday , 2 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2021, 21:40

দেবহাটা ব্যুরো : রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান রাজনীতিবিদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রæয়ারি) বাদ আছর দেবহাটা উপজেলার পারুলিয়ায় মরহুমের নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সোমবার (০১ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাঁর মৃত্যু হয় (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কোভিড-১৯ করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে গত একমাসের অধিক চিকিৎসাধীন ছিলেন। গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

মুনসুর আহমেদ ১৯৪৮ সালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হামিজ উদ্দীন এবং মাতার নাম মরহুমা দেলজান বিবি। সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন এবং খুলনা কমার্স কলেজ থেকে তিনি ¯œাতক পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সাতক্ষীরার গণমানুষের অধিকার ও উন্নয়নে তার অবদান অপরিসীম। তিনি ছিলেন সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনের অভিভাবক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর খবরে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুরে মরহুমের প্রথম নামাজে জানাজা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাতক্ষীরার আপামর জনতা অংশগ্রহণ করেন।

পরে নলতা রওজা শরীফ ও শেষে বাদ আছর পারুলিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজায় সাতক্ষীরা ৩ আসনের এমপি অধ্যাপক ডা. রুহুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি শেখ ইয়াছিন আলী, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ, কুমিল্লা (০৩) আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে সফিউল্লাহ ভূইয়া সাগর, কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগরের উপজেলা চেয়ারম্যান দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *