মুনসুর আহমেদের মৃত্যুতে নজরুল ইসলামের শোক
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক প্রবীণ রাজনৈতিক মুনসুর আহমেদ আর নেই। সাতক্ষীরাসহ দেশবাসিকে শোকের সাগরে ভাসিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, মুনসুর আহমেদের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দক্ষ অভিভাবককে হারাল। তাকে হারানোর ক্ষত কোন ভাবেই পূরণ হওয়ার নয়। সাতক্ষীরাবাসী সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Leave a Reply