ঢাকাMonday , 1 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জাপা নেতার শোডাউন

admin ঢাকা
আপডেট: 1 February 2021, 22:34

তালা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি ) বিকেলে তালা সদর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির প্রার্থী সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

তালা সদরের মাঝিয়াড়া বাজার থেকে মটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে তালা সদর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তালা উপজেলা সদরসহ বাজার বিভিন্ন মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মোটরসাইকেলে যোগে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এতে অংশগ্রহন করেন।

পথসভায় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম বলেন, তালার মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এদের হাত থেকে তালাকে মুক্ত করতে তালার মানুষ এখন একাট্টা। শুধু আগামী ২২ মার্চের ভোটের দিনের অপেক্ষা করছে।

তিনি বলেন, আমার হাত দিয়ে তালার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন সময়ে ৭৮ টি ব্রিজ কালভার্ট নির্মাণ করে এই জলাবদ্ধতার হাত থেকে মানুষকে মুক্ত করেছিলাম। আগামী দিনে তালা সদর ইউনিয়ন পরিষদে উন্নয়ন ও সুশাসন পেতে লাঙ্গল প্রতিকে ভোট দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *