ঢাকাFriday , 29 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ভোটের মাঠ ছাড়লো আ’লীগের বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 January 2021, 14:26

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া পৌরসভা মেয়র নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান মজনু চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

নির্বাচনের একদিন আগে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কলারোয়া রূপালি ব্যাংক সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দলের আদর্শ মেনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বুলবুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলামসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে আমি নিজ ইচ্ছায় ৩০ জানুয়ারির নির্বাচন থেকে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করছি। সকলকে নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *