ঢাকাSunday , 24 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 January 2021, 21:39

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) আসরের নামাজের পর কালিগঞ্জের সদর বাজারগ্রাম কাশেমপুর মসজিদে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা সম্পাদক শেখ নাসির উদ্দীনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি গ্রাম ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শামিম হোসেন, আলমগীর কবীর, শেখ বিপুল, উপজেলা যুবদল নেতা মনিরুল ইসলাম প্রমুখ। উপজেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান শিমুলের সহযোগিতায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম শেখ শাহাজান আলী। দোয়া অনুষ্ঠানে সকল মুসলিম উম্মাহর কল্যাণ, জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র আতœার মাগফিরাত কামনা ও জিয়া পরিবারের সকল সদস্যাদের দীর্ঘায়ু কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *