ঢাকাWednesday , 20 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্যোগ মোকাবেলায় নারী নেতৃত্ব ও নারী অধিকার বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 January 2021, 21:45

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে দুর্যোগ মোকাবেলায় নারী নেতৃত্ব ও নারী অধিকার বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বেসরকারি নারী উন্নয়ন সংস্থা প্রেরণা ও মহিলা মিশন উন্নয়ন সংস্থার যৌথ বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও ইউ এন ওমেন এর সহযোগিতায় এ কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক আশেক মেহেদী প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছকিনা পারভীন। ওয়ার্কশপে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১১টি নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *