ঢাকাSunday , 17 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হারানো পোষা পাখি ফিরে পেতে থানায় দম্পতি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 January 2021, 21:30

দেবহাটা প্রতিনিধি : হারিয়ে যাওয়া শখের গৃহপালিত পাখি ফিরে পেতে এবার থানায় অভিযোগ দায়ের করেছেন ফয়সাল রাব্বী নামের এক যুবক। তিনি দেবহাটা উপজেলার রতেœশ্বরপুর গ্রামের সাজেদ হোসেনের ছেলে। হারিয়ে যাওয়া গৃহপালিত অস্ট্রেলিয়ান ককাটেল জাতের পাখিটি ফিরে পেতে শনিবার স্ত্রী সাবিকুন নাহারকে সাথে নিয়ে দেবহাটা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ফয়সাল রাব্বী। কথা বলতে সক্ষম পাখিটি এখন নাকি গাজীরহাট এলাকার মোটরভ্যান চালক বিল্লাল গাজীর বাড়িতে রয়েছে, অথচ ওই পাখির মালিক হওয়া সত্তে¡ও বিল্লাল পাখিটি ফেরত দিচ্ছে না বলে অভিযোগ ফয়সাল দম্পতির। ফয়সাল জানায়, গেল বছরের ৬জুন ঢাকা থেকে অস্ট্রেলিয়ান ককাটেল জাতের পাখির একটি বাচ্চা নিয়ে দেবহাটার বাড়িতে আসেন তিনি। পরবর্তীতে তিনি ও তার স্ত্রী সাবিকুন নাহার মিলে দীর্ঘদিন পাখিটিকে লালন পালন ও পরিচর্যা করে কথা বলতে শেখান। এরপর পাখিটি সহ তারা সস্ত্রীক শ্বশুর বাড়ি গোপাখালীতে অবস্থান করতে থাকেন। অক্টোবরের ১০/১১ তারিখে পাখিটি গোপাখালী থেকে আচমকা উধাও হয়ে যায়। সেই থেকে পাখিটিকে খুঁজে ফিরছিলেন ফয়সাল দম্পতি। সম্প্রতি গাজীরহাট গ্রামের মোটরভ্যান চালক বিল্লালের বাড়িতে পাখিটির সন্ধান মিললেও, পাখিটি ফয়সাল দম্পতিকে ফিরিয়ে দিতে নারাজ বিল্লাল। তাই বাধ্য হয়ে শখের পোষা পাখিটি ফিরে পেতে থানায় অভিযোগ দিয়েছেন ফয়সাল রাব্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *