দুই কেজি গাঁজাসহ গ্রেফতার এক
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ছয়কোড়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ আব্দুস সবুর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে কুশখালী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মো. আব্দুল মাজেদ ঢালীর ছেলে। রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের একটি আভিযানিক দল ছয়কোড়া মোড় এলাকায় মাদক বিক্রির সময় আব্দুস সবুরকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply