ঢাকাFriday , 15 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ৫

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 January 2021, 22:38

শেখ শাওন আহমেদ সোহাগ : কালিগঞ্জে মসজিদের কমিটি গঠন নিয়ে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম পাড় (৫৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) জুমআ’র নামাজের পর উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কাশিবাটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাজমিনুর রহমান (৪৮), স্থানীয় বাসিন্দা পিয়ার আলী (২৮), ইব্রাহিম হোসেন (২৭)সহ আরও কয়েকজন জানান, গত ৪ জানুয়ারি মুসুল্লিদের উপস্থিতিতে দক্ষিণ কাশিবাটি জামের মসজিদে ভোটের মাধ্যমে কাশিবাটি গ্রামের ফজলুর রহমানকে সভাপতি ও পশ্চিম পাইকাড়া গ্রামের মাহবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। গতকাল শুক্রবার জুমআ’র নামাজের পর কমিটির অন্যান্য সদস্য নির্বাচনের লক্ষ্যে আলোচনা শুরু হয়। বিগত কমিটির সদস্য আব্দুর রউফ সরদার, আনছার সরদার ও খায়রুল আলম বাপীকে নতুন কমিটিতে নেয়ার জন্য নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান প্রস্তাব দেন। কিন্তু বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেন সেক্রেটারি মাহবুবুর রহমান। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদের বাইরে এসে সভাপতি ও সেক্রেটারি পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সেক্রেটারির পিতা নজরুল ইসলাম পাড় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সংঘর্ষে আহত হন সভাপতি গ্রæপের লোক হিসেবে পরিচিত কাশিবাটি গ্রামের মৃত নওশের আলীর ছেলে শাহাজান (৫৫), মৃত নাজের আলীর ছেলে রুস্তম আলী (৫০) ও তার সহোদর আবু সাঈদ (৪০) এবং সেক্রেটারি গ্রæপের পাইকাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে আবুল কালাম (৩২) ও তার সহোদর আল আমিন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে নজরুল ইসলাম পাড়ের মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর সভাপতির গ্রæপের আহত ৩ ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আফজাল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাপতির পক্ষের লোকজন দাবি করেছেন, নজরুল ইসলাম পাড় ছেলের পক্ষের লোকজনের সাথে প্রতিপক্ষের মারামারির ঘটনা দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *