ঢাকাThursday , 14 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 January 2021, 21:15

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম, গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের সার্কিট হাউস মোড়ে রিপোটার্স ক্লাবের কার্যালয়ে পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী জিল্লুর রহমানের সার্বিক সহযোগিতায় এসব শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী জিল্লুর রহমান। এদিন ১শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা রিপোটার্স ক্লার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা পারভীন, তথ্য সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তোহা খান, সদস্য মনিরুজ্জামান মনি, মো. শাহারিয়ার হোসেন, শেখ শিমুল হোসেন বাবু, রফিকুল ইসলাম ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *