ঢাকাSunday , 10 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাকদাহ ব্রিজের পাশে বাস খাদে পড়ে দুইজনের প্রাণহানি: আহত দশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 January 2021, 12:34

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-খুলনা মহা সড়কের শাকদাহ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মন্ডলের ছেলে রামপদ মন্ডল ও একই এলাকার মৃত বনমালী মন্ডলের ছেলে অতিঙ্কার মন্ডল।

পাটকেলঘাটা থানা পুলিশ সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। এ সময় আহত হয় আরো ১০ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এ খবর পাওয়া মাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করছেন।

স্থানীয়রা জানায়, ‘শাকদাহ ব্রিজ সংলগ্ন রাস্তাটি সম্প্রতি নতুন করে সংস্কার করা হয়েছে। রাস্তার কাজে ফাঁকি দেয়ার ফলে রাস্তার বিভিন্ন জায়গায় উচু-নিচু বড় বড় ঢিবি তৈরি হওয়ার ফলে একই জায়গায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে’।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনা কবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *