ঢাকাWednesday , 6 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ.লীগ নেতা রাশিদুজ্জামানের মায়ের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 January 2021, 22:11

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশির মাতা মোছা. আলপিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (০৬ জানুয়ারি) বেলা ২টায় সাতক্ষীরা পিটিআই মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে বকচারায় পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এর আগে ভোর ৫টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। বড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুল খালেক নামাজে জানাজায় ইমামতি করেন। নামাজে জানাজায় অংশ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সহ সভাপতি শেখ নুরুল হক, পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, এজাজ আহমেদ স্বপন, শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, অ্যাড. আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুছ, অ্যাড. শিমুল, অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান, অ্যাড, রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা মহিতুল আলম মহি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম সরদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। শুক্রবার বাদ আসর মরহুমার বাসভবনে দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *