ঢাকাMonday , 4 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ব্যাংক ও অর্থ-লগ্নি প্রতিষ্ঠান প্রধানদের সাথে পুলিশের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2021, 22:15

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ব্যাংক ও অর্থ-লগ্নি প্রতিষ্ঠান প্রধানদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা ১২ টার দিকে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি। পুলিশ মনে করে ভয় কিংবা সংকোচ করবেন না। কালিগঞ্জ থানা পুলিশ এখন মানবিক পুলিশ। আমরা দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছি। যে কোন সময় আপনাদের প্রয়োজনে আমাদেরকে ফোন দিলেই পেয়ে যাবেন। আমরা সর্বদা আপনাদের সেবাই নিয়োজিত। ছুটির দিনে ব্যাংক এলাকায় টহল জোরদারের কথা উল্লেখ করে ওসি আরও বলেন, ব্যাংকের সামনে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা বসাবেন। রাতে ব্যাংকের নৈশ প্রহরী দায়িত্ব পালন করছে কিনা খোঁজখবর নেবেন। ব্যাংকে সুষ্ঠুভাবে লেনদেন করার জন্য পুলিশের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। ব্যাংকে বড় অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে পুলিশ টাকা লেনদেন বা স্থানান্তরে সার্বিক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক নূর মোহাম্মদ, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবর রহমান, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আজিজুর রহমান, কৃষ্ণনগর শাখার হাবিবুল্লাহ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের তপন জ্যোতি চক্রবর্তী, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বিশ্বজিত গোলদার, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মজিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, চিন্ময় মন্ডল, সিহাবুল ইসলাম, হাফিজুর রহমান, জিয়ারাত আলী, সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ, জিল্লুর রহমান, ফেরদৌস আনাম, জুয়েল রানা, আজিমুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *