ঢাকাSunday , 3 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরার সবচেয়ে বয়স্ক নারী হরিদাসির মৃত্যু: শেষকৃত্য সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 January 2021, 20:23

মাগুরা (তালা) প্রতিনিধি: তালার মাগুরা বাজারের ঔষধ ব্যবসায়ী সরজিৎ রায়ের ঠাকুমা হরিদাসী রায় (১০৮) মৃত্যু বরন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বয়স্ক জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃতের স্বজনরা জানান, গত রবিবার সকালে তিনি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তিনি নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুপুরে প্রতিবেশীসহ আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে মাগুরা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করেন। এর আগে হরিদাসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শেষবারের মতো তাকে দেখতে মহাশ্মশানে যান মাগুরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উত্তম সেন বাবুলাল মাগুরা বাজারের পোলট্রি দোকান মালিক তাপস কর্মকার ইউপি সদস্য রেজাউল করিম মহিলা সদস্যা তানিয়া বেগম ইউনিয়ন আ’লীগের নেতা দেবাশীষ মুখার্জী প্রাণী চিকিৎসক গোবিন্দ নন্দী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল নিটুল মুকুলদাশ, তালা বাজারের সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক শরিফুল ইসলাম সুফল রায় আ’লীগের প্রচার সম্পাদক বিধান চন্দ্র দে মাগুরা ৩নংওয়ার্ড সদস্য পদপ্রার্থী শেখর রায় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মাগুরা বাজারের দোকান মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *