ঢাকাThursday , 31 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়ে অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরাতেও আমরা ন্যায় বিচার পাব-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 December 2020, 21:35

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম প্রধান আসামি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীরের আদালতে সাফাই সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে আদালতে হাজির ছিলেন সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করতে জননেত্রী শেখ হাসিনার উপর প্রায় ২২ বার হামলা করা হয়েছে। ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে আসেন। তিনি ঢাকায় ফেরার পথে ঐ দিন বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করা। এ ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে সাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারি কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম। এই মামলাটি সাতক্ষীরা কোর্টে চলমান আছে। জেরা শেষ হয়েছে। এরপর এই মামলার আগ্রæমেন্ট হবে। আমরা ন্যায় বিচার আশা করি। এই বিচারে আশা করি অন্যান্য মামলায় যেমন রায় হয়েছে তেমনি সাতক্ষীরায় যথাযথভাবে আমরা ন্যায় বিচার পাব । তেমনি হামলাকারীদের বিরুদ্ধে রায় হবে এবং তাদের বিচার হবে।’ এসময় দলীয় নেতা-কর্মী জজকোর্টের বিজ্ঞ পিপিসহ বাদী পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *