ঢাকাMonday , 28 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা চেয়ারম্যানকে প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2020, 21:10

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মুজিবর রহমান, আজগর আলী, আব্দুল হান্নান, কিংকর প্রসাদ সহ সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল আজিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *