কুলিয়া পিস ক্লাবের সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন পিস ক্লাবের সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে (২৬ থেকে ২৮ ডিসেম্বর) উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ততা নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম ও ইউপি সচিব মো: খালিদ হাসান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ)।

Leave a Reply