কালিগঞ্জের তেঁতুলিয়ায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গাজীরহাট চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হলো ৮ দলীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। লুৎফর রহমান স্মৃতি সংঘের আয়োজনে সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ১০ ওভারে কুশুলিয়া ক্রিকেট একাদশ ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। ১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেবহাটার গাজীরহাট ক্রিকেট একাদশ। খেলা পরিচালনা করেন মোস্তফা কামাল লাচ্চু ও রাজিব ঘোষ। রেডিও ধ্বনি এফএম ৯১.২ এর ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও পবিত্র স্বর্ণকারের ধারাবর্ণনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান সাজু, বিশিষ্ট সমাজসেবক এনামুল হক এনাম, ইউপি সদস্য শহিদুল গাজী, তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি রফিকুল ইসলাম, সমাজসেবক উজ্জ্বল সানা, সেলিম সানা, মোস্তাফিজুর রহমানের ভাই পল্টু, জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply