কালিগঞ্জে পরিবহণ থেকে ফেন্সিডিল উদ্ধার: আটক ১, বাস জব্দ
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস ডি (সুমন) পরিবহণ থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ নাজিম উদ্দীন ওরফে রাসেল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলার মোড় নামক স্থানে। আটককৃত ওই ব্যবসায়ী শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের মানিকপুর এলাকার আব্দুর বারী গাজীর ছেলে। এ সময় এস ডি (সুমন) পরিবহণকে জব্দ করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, রবিবার (২৭ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্যামনগর থেকে ছেড়ে আসা এস ডি (সুমন) পরিবহণে ফেন্সিডিলের একটি চালান যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার হিজলার মোড়ে ওই বাসটি থামিয়ে থানার উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম, জিয়ারাত আলী ও সহকারী উপ-পরিদর্শক তারেক রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তল্লাশি করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করা হয়। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। আসামিকে বেলা ২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply