ঢাকাFriday , 25 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টিকেটে উপজেলা চেয়ারম্যান মুজিবরকে গণসংবর্ধণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 December 2020, 21:07

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়নের টিকেটে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেবহাটা টিকেট সাইক্লোন শেল্টার প্রাঙ্গনে আশপাশের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাকালে কুলিয়া ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রাননাথ দাশের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্য নির্মাতা জিএম সৈকত, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, ইউপি সদস্য বিকাশ সরকার, সদস্য শ্যামলী রাণী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা দিলীপ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *