ঢাকাThursday , 24 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2020, 22:03

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাঁতপুর এলাকার মৃত ছবেদ আলী পাড়ের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ব্যবসায়ী মনিরুলের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনিরুলকে আটক করা হয়। আসামিকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *