ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দর সমাজ গড়তে তরুনদের এগিয়ে আসতে হবে-ইউএনও দেবাশিষ চৌধুরী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 22:29

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হেড সংস্থার ইউথ কনফারেন্স-২০২০অনুষ্ঠিত হয়েছে। সংগঠন হেড এর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকালে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেস্টার কনফারেন্স রুমে হেড সংস্থার সভাপতি জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী। হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সঞ্চলনায় বিষেশ অতিথি’র বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক কালের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, একশন এইড বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি আসমা খাতুন, জাতীয় দলের খেলোয়ার ফাতেমাতুজ্জহরা, খাদিজা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান (বাদশা), হেড এর কর্মকর্তা শামিমুল ইসলাম, মনিরুল ইসলাম, জয় সরকার, শরিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন তরুণ সমাজ অমিত শক্তির অধিকারী। একটি সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে। সব বাধা-বিপত্তি পেছনে ফেলে তরুণরা যদি দেশের উন্নয়নে অবদান রাখতে কাজকে জীবনের ব্র্রত হিসেবে গ্রহণ করে তাহলে আমাদের দেশের জন্য তা হবে ইতিবাচক। দেশকে উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে, প্রগতির দিকে এগিয়ে নেয়ার জন্য আজকের যুব বা তরুণ সমাজকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তরুণ্য শক্তি দুর্বার, তাদের গতি সব সময় সামনের দিকে। এ নতুন জীবন দর্শনের মূল কথা হচ্ছে আগামীর জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা। মানুষ তার উদ্যম ও প্রচেষ্টায় ব্যর্থতাকে জয় করেছে। অনুষ্ঠান শেষে ১৪টি গ্রæপের ভলেন্টিয়ারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলোর মিছিল গ্রæপের শেখ শরিফ হাসান ও হেড সংস্থার ফিল্ড অফিসার আরিজা আখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *