ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চার শর্তে মাদক মামলায় কারাদন্ডপ্রাপ্ত আসামি থাকবেন বাড়িতে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 21:47

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় মাদক মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামি ইমাম হোসেন কারাগার নয়, থাকবেন বাড়িতে। ৪টি শর্তে তিনি আদালতের এই সুযোগ লাভ করেছেন। সোমবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) ইয়াসমিন নাহার এই রায় প্রদান করেন। এ সময় আসামি ইমাম হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ২০১৮ সালে ১ কেজি গাঁজা সহ সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমাম হোসেন পুলিশের হাতে গ্রেফতার হন। এই মামলায় তিনি দীর্ঘদিন জেলে আটক ছিলেন। পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দেয়। বিচারে ইমাম হোসেনকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ মাসের কারাদন্ড দেন। তবে ৪টি শর্তে তিনি কারাগারে না থেকে বাড়িতে থাকতে পারবেন বলে আদালতের নির্দেশনায় বলা হয়। শর্তগুলির মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে ১০টি করে গাছের চারা রোপণ, এলাকায় মাদক বিরোধী প্রচার অভিযান চালানো, বাবা মায়ের সেবা করা এবং মাদক গ্রহণ না করা। প্রবেশন আইনের মাধ্যমে এই বিষয়টি ৬ মাস পর নিষ্পত্তি করা হবে। এই মামলায় অংশ নেওয়া আইনজীবী মো. সাইফুল্লাহ বলেন, আদালত একটি যুগান্তকারী রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ৪টি শর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। অপরদিকে সাজাপ্রাপ্ত আসামি ইমাম হোসেন জানান, তিনি এই রায়ে অত্যন্ত খুশি। শর্ত অনুযায়ী তিনি মাদক বিরোধী প্রচারণাসহ সবগুলি কাজ করে আদালতকে অবহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *