ঢাকাSaturday , 19 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে যুবলীগ নেতাকে আর্থিক সাহায্য করেন জি এম ওয়াহিদ পারভেজ

admin ঢাকা
আপডেট: 19 December 2020, 20:00

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো: মাঈনুল হোসেন খান নিখিলের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ সাতক্ষীরা দেবহাটা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম অসুস্থ থাকায় তাকে দেখতে যান। শনিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় দেবহাটায় তার নিজস্ব বাসভবনে গিয়ে সাইফুল ইসলাম দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থ হওয়ায় বসতবাড়িতে গিয়ে খোঁজ খবর নিতে যান। এসময় কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ ব্যাক্তিগত ভাবে নগদ অর্থ সাহায্য করেন এবং জেলা যুবলীগের পক্ষে যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু তার সকল চিকিৎসার দায়িত্ব গ্রহন করেন। কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে জানান, জেলায় কোন যুবলীগ নেতা কর্মী বিনা চিকিৎসায় থাকবে না এবং সকল যুবসমাজকে কর্মমুখী করে জেলা যুবলীগকে সুসংগঠিত করে জননেত্রী দেশরতœ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মো: মিজানুর রহমান মিন্নু, সাধারণ সম্পাদক বিজয় কুমার, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা মিঠুন ব্যানার্জী, যুবনেতা ইসতিয়াক জনি, সদর পৌর যুবনেতা রাকিব হাসান বাপ্পি সহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *