বিজয় দিবস উপলক্ষে রক্তদান
ডেস্ক রিপোর্ট : পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে। কিন্তু সেই দান যদি হয় রক্ত, তবে তার মহত্ত¡ ছাড়িয়ে যায় অন্য সব কিছুকে। একজনের দান করা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন। রাসুলুল্লাহ (সা.) ও তার বাণীতে বলেছেন, ‘তোমাদের কেউ তার অপর ভাইয়ের উপকার করতে সক্ষম হলে সে যেন তা করে (মুসলিম)। কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনও প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ কম। এখনও প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ এ সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। তাই রক্তদান সম্পর্কে আমাদের সকলের খুঁটিনাটি জানা অত্যন্ত জরুরি। তবে জেলার বিভিন্ন এলাকায় সারা বছর রক্তদান করছে সুন্দরবন বøাড ডোনেশন সোসাইটির ডোনাররা। বিজয় দিবস উপলক্ষে রক্ত দিয়েছে রক্ত দিয়েছেন সিভিল সার্জন অফিস সাতক্ষীরার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, ইমরান হোসেন, জাহিদ হোসেন, ইকরামুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ডা. ইসরাফিল হোসেন ও মো. মহিবুল্লাহ হোসেন।

Leave a Reply