ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রশিক্ষণ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 December 2020, 21:31

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পিস ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়নে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মো. সোহেল মাহমুদ ও সাজিয়া সুলতানা এবং রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ)। উক্ত প্রশিক্ষণে ইউপি সচিব শেখ কামরুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামান, আসমোতুল্লাহ আসমান, মিজানুর রহমান সহ পিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *