ঢাকাSaturday , 12 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উপজেলা প্রশাসনের সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2020, 21:28

নিজস্ব প্রতিনিধি : ‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অ¤øান’ এ দীপ্ত ¯েøাগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক,তৃতীয় শ্রেণি কর্মচারীদের পক্ষে কবির হোসেন,চতুর্থ শ্রেণি কর্মচারীদের পক্ষে আলম সহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী তার বক্তব্যে বলেন, যে নেতার অঙ্গুলের ইশারায় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে তাকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না।তিনি বলেন আজ স্বাধীনতা পেয়েছি বলেই আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি এবং উন্নত জীবন যাপন করতে পারছি।জাতির পিতা ছিলেন বলেই আমরা বিশ্বের বুকে বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।যারা ৭১ সালে স্বাধীনতা চায়নি ৭৫ সালে জাতির পিতার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল তারাই আজ মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে, তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। এ সময় শ্যামনগর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *