দেবহাটায় আসামি গ্রেপ্তার
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিশেষ অভিযানকালে জাকির হোসেন নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার নাংলা গ্রামের নুর উদ্দীন গাজীর ছেলে। শনিবার (১২ ডিসেম্বর) দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার দিক নির্দেশনায় এএসআই মোজাম্মেলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সিআর- ০১/২০২০ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply