ঢাকাFriday , 11 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন বন্ধে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 December 2020, 20:35

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণের লক্ষে চায়ের দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আশাশুনি বাজারে সকল চায়ের দোকান মালিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি বাজার বণিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসময় অনলাইন ভিডিওর মাধ্যমে সম্পৃক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু সহ-সভাপতি কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান স্থলে ৪০ জন চায়ের দোকান মালিকদের উপস্থিতিতে আশাশুনি বাজার থেকে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করতে আশাশুনি বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *