ঢাকাWednesday , 9 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভেজাল মধু বিনষ্টসহ জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2020, 20:53

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ভেজাল মধু বিনষ্টসহ আব্দুর রাজ্জাক কারিকর (৪০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজোপাটুলি এলাকার কাশেম আলী কারিকরের ছেলে। সূত্র জানায়, বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলমের নেতৃত্বে ব্যবসায়ী রাজ্জাক কারিকরের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এসময় অনুমান ৭০ কেজি ভেজাল মধুসহ রাজ্জাককে আটক করা হয়। পরবর্তীতে ভেজাল মধু জনসম্মুখে বিনষ্টসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক সিহাবুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *