ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2020, 22:00

কলারোয়া (পৌর) প্রতিনিধি : কুষ্টিয়ায় সাত রাস্তা মোড়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার (০৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার খায়বার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল বাবু, সাংগঠনিক সম্পাদক ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, চেয়ারম্যান নূরুল ইসলাম, মনিরুল ইসলাম, মনির হোসেন মনি, আসলাম হোসেন, মফিজুর রহমান মফে। প্রতিবাদ সমাবেশে পৌরসভার কাউন্সিলারবৃন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *