ঢাকাSunday , 6 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সদর উপজেলা আ.লীগের প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 December 2020, 21:54

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৬ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ-সভাপতি ও ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, মো. কামরুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ইশারুল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *