ঢাকাSaturday , 5 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্রাম্যমাণ আদালতে জেলায় পৌনে ৫৫ লক্ষ টাকা জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 December 2020, 21:06

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে করোনাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলায় পৌনে ৫৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলার প্রশাসনের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ০৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ৪শ’ ২৮টি মোবাইল কোর্ট অভিযানে ৩ হাজার ৬শ’ ৬০টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪ লক্ষ ৭৭ হাজার ৬শ’ ৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে শনিবার জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী পরিচালক ইন্দ্রজীত সাহা জানান, ‘সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক তত্ত¡াবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *