ঢাকাSaturday , 5 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ সম্মতিপত্রে তঞ্চকতা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 December 2020, 21:46

নিজস্ব প্রতিনিধি : অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ বিষয়ে সম্মতিপত্রে দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রীর সন্তানের সম্মতি না থাকার বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা কওছার আলীর প্রথম স্ত্রী অমেলা খাতুনের ছেলে ওছিউল ইসলাম (৫৪)। লিখিত বক্তব্যে ওছিউল ইসলাম জানান, আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা কওছার আলীর গেজেট নম্বর ১০৮৭। সম্প্রতি উপজেলা কমপ্লেক্স ভবনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পে আবেদনকারীদের বিষয়ে যাচাই বাছাইয়ের পর চুড়ান্ত তালিকা প্রদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় টানিয়ে দিয়েছেন। উক্ত তালিকায় আবেদনকারী হিসেবে মৃত বীর মুক্তিযোদ্ধা কওছার আলীর দ্বিতীয় স্ত্রী খোদেজা খাতুন ও সন্তান খায়রুল ইসলাম এর নাম রয়েছে। কিন্তু অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের নীতিমালার ১.১.৪ কলাম অনুযায়ী আবাসন বরাদ্দের বিপরীতে একজন বীর মুক্তিযোদ্ধার সকল ভাতা-ভোগী ওয়ারেশগণের মধ্যে একজনের নামে তিন শত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা অর্পণ করে অন্য সকল ওয়ারেশগণের স্বাক্ষর থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে সকল ওয়ারেশদের নাম যথাযথ ভাবে না দিয়ে তঞ্চকতা করে দ্বিতীয় স্ত্রী এবং সন্তান খায়রুল ইসলাম গোপনে তিন শত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আমার স্বাক্ষর জাল করেছে। ওই স্ট্যাম্পে আমি স্বাক্ষর না করলেও তারা নকল স্বাক্ষরযুক্ত স্ট্যাম্প জমা দিয়েছে। তিনি আরও জানান, স্বাক্ষর জালিয়াতি ও তঞ্চকতার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। এছাড়াও বিষয়টি সদয় অবগতির জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ওছিউল ইসলাম আবাসন প্রকল্পের চুড়ান্ত তালিকা থেকে দ্বিতীয় স্ত্রী ও সন্তান খায়রুল ইসলামের নাম বাদ দিয়ে পুনরায় ১ম ও ২য় স্ত্রীর ওয়ারেশগণকে সংযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *