ঢাকাFriday , 4 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2020, 21:30

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ হাবিবুর রহমান মিলন (৩২) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মিলন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে জেলা ও জেলার বাইরে ফেন্সিডিলের পাইকারী চালান সরবরাহ করে আসছিলো হাবিবুর রহমান মিলন। ফেন্সিডিল চোরাচালানে তার সিন্ডিকেটে আরোও রয়েছে খাসখামার গ্রামের মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি হাতকাটা ওহাব।
শুক্রবার বেলা ১১টার দিকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু হানিফসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বহেরা গ্রামে হাবিবুর রহমান মিলনের বাড়ীতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *