ঢাকাFriday , 4 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্বপ্ন চূড়ার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2020, 21:13

কলারোয়া প্রতিনিধি : বর্ণিল আয়োজনে কলারোয়ায় স্বপ্ন চূড়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুনত্ব, পরিষ্কার-পরিচ্ছন্ন ও রুচিশীল খাবার পরিবেশনের প্রত্যয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের সাবু মার্কেটের ২য় তলায় রেস্টেরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটের স্বত্বাধিকারী মাগফুর রহমান সাবু, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী কাজী শামসুর রহমান, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান ও আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, শেখ আবিদুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, নজরুল ইসলাম তুহিন ও মনজুরুল ইসলাম মীরুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সব শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক মাও: তৌহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *