ঢাকাFriday , 4 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বড়দিন উদ্যাপনে খ্রিস্টান এসোসিয়েশনের আলোচনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2020, 21:15

নিজস্ব প্রতিনিধি : ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপনে আশাশুনি উপজেলা খ্রিস্টান এসাসিয়েশনের সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে বড়দলের ফাতেমা রানীর তীর্থস্থান চত্বরে প্রাক শুভ বড়দিন উদ্যাপনে এ সভার আয়োজন করে। উপজেলা খ্রিস্টান এসাসিয়েশনের সভাপতি পিউস হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল। সাধারণ সম্পাদক শিক্ষক লালন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, উপজেলা খ্রিস্টান এসাসিয়েশনের সহসভাপতি মথি শিং, কোষাধ্যক্ষ জ্যাকব আচারী, সাংস্কৃতিক সম্পাদক সানী দাশ। সভায় সেক্রেটারি অনিল যোসেফ বিশ্বাসের পরলোক গমন করায় তার আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়। খ্রিস্টান এসাসিয়েশনের নেতৃবৃন্দ সকলকে শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুভ বড়দিন উদযাপনে সকল প্রস্তুতি দ্রæত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *