ঢাকাThursday , 3 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2020, 20:51

শ্যামনগর অফিস : শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি’- এ প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন করা হয়। এদিন পদ্মপুকুর ইউনিয়নে মাও. মুনসুর আহমেদ (র.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নগদ ২ হাজার টাকা, মাস্ক ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমানের নিজ প্রচেষ্টায় বন্ধু মহল ও সমাজের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের সহায়তা নিয়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন হেফজখানার শিক্ষক হাফেজ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক মাসুদুর রহমান মুন্না, মারুফ হোসেন শামীম, সাকিব হোসেন, মারুফ হোসেন বাবু, জাহিদ হাসান রিয়াদ প্রমুখ। বিশ্বব্যাপী শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাÐের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটি পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *