ঢাকাThursday , 3 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নৌকার প্রার্থীর মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2020, 20:38

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে নির্বাচনি মতবিনিময় করেছেন উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার লাইট হাউজ মিলনায়তনে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্ম সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ গাজী, আশরাফ হোসেন, আব্দুল হামিদ, আব্দুল গফফার, ইদ্রিস আলী, সাবুর আলী, জাফর হোসেন, আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী ১০ ডিসেম্বরের উপ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি আহŸান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *