ঢাকাThursday , 3 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2020, 21:17

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ২৯ তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ‘‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ্ব গড়ি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী।
সভায় বক্তারা প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতার প্রসার, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার আহŸান করেন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিসহ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *