ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2020, 21:38

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা থানায় ব্যতিক্রমী উদ্যোগে এক পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় জানানো হয়েছে। বিদায়ি সংবর্ধিত পুলিশ সদস্য আসাদুর রহমানের দীর্ঘ ৩৫ বছর কর্মজীবন শেষে এ বিদায়ি সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) বিকালে বিদায়ি সংবর্ধনা উপলক্ষে সরকারি গাড়িতে সুসজ্জিত করে তার নিজ বাড়ি কালিগঞ্জে পৌঁছে দেওয়া হয়। এর আগে থানার হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেবহাটা থানায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল মৈত্র, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দেবহাটা থানার এসআই মিজানুর রহমান, হাসিনা খাতুন, এএসআই শামীম হোসেন, পুলিশ সদস্য পারভেজ কবির, ববি আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এস এম নাসির উদ্দীন, এসআই আবু হানিফ, নিখিল কুমার, আসিফ মাহমুদ, পিএসআই সাইফুল ইসলাম, এএসআই পূর্ণ হরিশ্চন্দ্র, মোজাম্মেল হক, রশীদুল ইসলাম, সোহেল রানা সহ সকল সদস্যরা। উল্লেখ যে, আসাদুর রহমান ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। তিনি ৩৫ বছরে কর্মজীবনে ৭৭ বার পুরস্কৃত হন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *