ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহত পারুলিয়ার সাবেক চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2020, 21:24

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা বিএনপি’র সেক্রেটারি পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া বাস স্ট্যান্ডে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাম ফারুক বাবু ও পারুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের ছোট ভাই আইয়ুব আলী পারুলিয়ায় তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গোলাম ফারুক বাবুর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে সাতক্ষীরায় পাঠানো হয়। তার ডানদিকে মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *